শতাব্দী ছুঁইছুঁই বয়সেও বকেয়া ডিএ পেলেন না কেএমসি এলাকার কর্মীরা! কবে মিলবে সুরাহা? – এবেলা

শতাব্দী ছুঁইছুঁই বয়সেও বকেয়া ডিএ পেলেন না কেএমসি এলাকার কর্মীরা! কবে মিলবে সুরাহা? – এবেলা

এবেলা ডেস্কঃ

সুপ্রিম কোর্ট গঠিত মনিটরিং কমিটির রিপোর্ট জমা পড়ার পর পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ মামলার জল গড়াচ্ছে আগামী ১৮ অগাস্টের পরবর্তী শুনানির দিকে। মামলাকারী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভঃ এমপ্লয়িজ-এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, আদালতের নির্দেশমতো সুপ্রিম কোর্টে জমা দেওয়া রিপোর্টের ভিত্তিতে আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে তাঁদের সংগঠন। তবে এই সার্বিক পরিস্থিতির মাঝেই কলকাতা পৌর কর্পোরেশন বা কেএমসি এলাকার ২০০৮ সালের আগের অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া না পাওয়ার বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তিনি।

সমাজমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় মলয়বাবু আক্ষেপ করে বলেন, ৮০ থেকে ১০০ বছর বয়সী বয়স্ক পেনশনভোগীরা এখনও একটি পয়সাও বকেয়া ডিএ পাননি। যদিও সরকারের তরফ থেকে হিসাব কষে ব্যাঙ্কগুলোতে তথ্য পাঠানোর কথা শোনা যাচ্ছে, তবুও ব্যাঙ্কগুলির সমন্বয়ের অভাবে এখনও তা আটকে রয়েছে বলে অভিযোগ। আগামী ১৮ অগাস্টের শুনানির আগে এই বিষয়ে সরাসরি কোনও মন্তব্য না করলেও, শতবর্ষের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা এই প্রবীণ কর্মীরা কবে তাঁদের ন্যায্য পাওনা হাতে পাবেন, তা নিয়ে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *