‘শয়তানের মৃত্যু হলো!’ নানা পাটেকরের প্রয়াণে বিস্ফোরক প্রতিক্রিয়া তনুশ্রী দত্তের – এবেলা
এবেলা ডেস্কঃ
বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের প্রয়াণে বিনোদন জগতে শোকের ছায়া নামলেও ভিন্ন সুর শোনা গেল অভিনেত্রী তনুশ্রী দত্তের কণ্ঠে। ভারতের ‘মিটু’ (Me Too) আন্দোলনের অন্যতম মুখ তনুশ্রী প্রয়াত অভিনেতার মৃত্যুর খবর পেয়ে অত্যন্ত তীক্ষ্ণ ও তির্যক প্রতিক্রিয়া জানিয়েছেন। নানার নাম উচ্চারণ না করেই পরোক্ষে ঘটনাটিকে ‘ইভিল ডেড’ (Evil Dead) বা ‘শয়তানের মৃত্যু’ বলে অভিহিত করেছেন তিনি।
খবরটি সামনে আসার সময় এক অনুষ্ঠানে যোগ দিতে লখনউ যাচ্ছিলেন তনুশ্রী। ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, “খবরটা শুনেছি। আপাতত লখনউয়ে আমার একটি বড় কাজ রয়েছে এবং সেদিকেই পুরো মনোযোগ দিতে চাই। তবে এমন একটি দিনে এই ধরনের খবর সত্যিই অদ্ভুত। সন্ধ্যায় সংবাদমাধ্যমে হয়তো ‘ইভিল ডেড’ নিয়েই তোলপাড় হবে। তাই কী ধরনের প্রতিক্রিয়া দেওয়া সমীচীন, তা ভেবেচিন্তেই মতামত জানাব।” তবে বক্তব্যের শেষে প্রয়াত অভিনেতার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন অভিনেত্রী।
উল্লেখ্য, ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ়’ সিনেমার একটি গানের দৃশ্যের শুটিং চলাকালীন নানা পাটেকরের বিরুদ্ধে অশালীন আচরণ ও যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন তনুশ্রী দত্ত। সেই সময় ‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশন’-এর কাছে অভিযোগ জানিয়েও কোনো বিচার পাননি বলে দাবি করেন তিনি। পরবর্তীতে ২০১৮-১৯ সালে দেশে ‘মিটু’ আন্দোলন তীব্র হলে তনুশ্রীর এই অভিযোগ গোটা দেশকে তোলপাড় করে তোলে।
যদিও নানা পাটেকর শুরু থেকেই তনুশ্রীর সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন এবং অভিনেত্রীকে আইনি নোটিসও পাঠিয়েছিলেন। অবশেষে ২০১৯ সালে পর্যাপ্ত তথপ্রমাণের অভাবে মামলাটি এগোয়নি। নানা পাটেকরের প্রয়াণের দিনে তনুশ্রীর এই মন্তব্য সেই পুরনো তিক্ত বিতর্কের স্মৃতিকেই আবার নতুন করে উসকে দিল।
