শান্তিতে থাকতে তৃণমূল নেতাকে দিতে হবে ১ কোটি টাকা! ভাইরাল হতেই জলহাটিতে তোলপাড় – এবেলা

শান্তিতে থাকতে তৃণমূল নেতাকে দিতে হবে ১ কোটি টাকা! ভাইরাল হতেই পানিহাটিতে তোলপাড় – এবেলা

এবেলা ডেস্কঃ

জলহাটিতে এক তৃণমূল নেতার কাছে এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের আঙুল উঠেছে বিজেপি যুবমোর্চার নেতা বিশ্বজিৎ সেনের দিকে। স্থানীয় সূত্রে খবর, শনিবার জলহাটির একটি রেস্তোরাঁয় তৃণমূল নেতা শেখ রাজার সঙ্গে বিশ্বজিৎ সেনকে দেখা যায়। সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনীতির অন্দরে শুরু হয় ব্যাপক বিতর্ক। ভিডিওতে শেখ রাজাকে বলতে শোনা যায়, এলাকায় নির্বিঘ্নে ব্যবসা করার শর্তে বিশ্বজিৎ তাঁর কাছে মোটা অঙ্কের এই টাকা দাবি করেছেন। ঘটনার পর শেখ রাজাকে মারধরেরও অভিযোগ উঠেছে।

গোটা বিষয়টিকে ভিত্তিহীন এবং দলেরই একাংশের পরিকল্পিত চক্রান্ত বলে উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত বিজেপি নেতা বিশ্বজিৎ সেন। তাঁর দাবি, তিনি কেবল খাবার কিনতে সেখানে গিয়েছিলেন এবং শেখ রাজাই আলোচনায় বসতে চেয়েছিল। পরিকল্পিতভাবে ভিডিও রেকর্ড করে তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। এই ঘটনায় স্থানীয় বিজেপি নেতৃত্বের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে। ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *