শিয়ালদহ ডিভিশনের লোকাল ট্রেনের সময়সূচিতে বিরাট রদবদল – এবেলা

শিয়ালদহ ডিভিশনের লোকাল ট্রেনের সময়সূচিতে বিরাট রদবদল – এবেলা

এবেলা ডেস্কঃ

লোকাল ট্রেনের নিত্যযাত্রীদের জন্য জরুরি খবর নিয়ে এল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। নদিয়া থেকে কলকাতা এবং শান্তিপুরসহ একাধিক গুরুত্বপূর্ণ শাখায় যাত্রী পরিষেবা আরও উন্নত করতে ট্রেনের সময়সূচি ও স্টপেজে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষামূলকভাবে শিয়ালদহ-কৃষ্ণনগর রুটের চারটি এসি ইএমইউ লোকাল বাদকুল্লা স্টেশনে অতিরিক্ত স্টপেজ দেবে। পাশাপাশি, শান্তিপুর ও কৃষ্ণনগরের মধ্যে দিগনগর হয়ে এক জোড়া ইএমইউ স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। কৃষ্ণনগর-শান্তিপুর শাখার ৩১৫৮৬ নম্বর লোকালের সময় এগিয়ে সকাল ৮টা ৪৭ মিনিট করা হয়েছে এবং ৩১৭৮৪ নম্বর শান্তিপুর-রানাঘাট লোকালটি এখন থেকে কিছুটা দেরিতে, সকাল ১১টায় ছাড়বে।

রাতের যাত্রীদের সুবিধার্থে শিয়ালদহ ও বজবজের মধ্যে চালু করা হয়েছে আরও এক জোড়া স্পেশাল ট্রেন, যা রাত ১০টা ৫৫ মিনিটে শিয়ালদহ থেকে বজবজের উদ্দেশে রওনা দেবে এবং ফিরতি ট্রেনটি রাত ১১টা ৫৪ মিনিটে বজবজ থেকে ছাড়বে। শিয়ালদহ ডিভিশনের এই নতুন পদক্ষেপে একদিকের ট্রেনের স্টপেজ বাড়ানো যেমন হয়েছে, তেমনই নতুন ট্রেন সংযোগের ফলে বহু সাধারণ যাত্রীর দৈনিক যাতায়াত অনেক সহজ হবে। মূলত কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট এবং বজবজ শাখার যাত্রীদের সুবিধার কথা ভেবেই রেল কর্তৃপক্ষ অতিরিক্ত স্পেশাল ট্রেন ও সময়সূচি পরিবর্তনের এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *