বাভুমা সাম্রাজ্যের পতন ডারবানে! অস্ট্রেলিয়ার কাছে বড় হারে টেস্ট চ্যাম্পিয়নশিপে ব্যাকফুটে প্রোটিয়ারা? – এবেলা

বাভুমা সাম্রাজ্যের পতন ডারবানে! অস্ট্রেলিয়ার কাছে বড় হারে টেস্ট চ্যাম্পিয়নশিপে ব্যাকফুটে প্রোটিয়ারা? – এবেলা

এবেলা ডেস্কঃ

ডারবানে অস্ট্রেলিয়ার কাছে ২১৪ রানের বড় ব্যবধানে হেরে অধিনায়ক হিসেবে প্রথম পরাজয়ের স্বাদ পেলেন টেম্বা বাভুমা। এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান আরও মজবুত করল প্যাট কামিন্সের দল। ম্যাচে প্রথম ইনিংসে ম্যাট রেনশর ১৯০ রানের ওপর ভর করে অজিরা ৩৯০ রান তোলে, জবাবে দক্ষিণ আফ্রিকা করে ২৮৪ রান। দ্বিতীয় ইনিংসে রেনশর ৮২ রানে ভর করে ৩১৪/৬ স্কোরে ইনিংস ঘোষণা করে ৪২০ রানের কঠিন লক্ষ্য দেয় অস্ট্রেলিয়া। তবে জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২০৬ রানেই গুটিয়ে যায় প্রোটিয়া ব্রিগেড, যেখানে অধিনায়ক বাভুমা দুই ইনিংসে করেন যথাক্রমে ৩ ও ১ রান।

এই বিপর্যয়ের ফলে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান থেকে তিন নম্বরে নেমে গেছে দক্ষিণ আফ্রিকা, আর সেই সুযোগে দুইয়ে উঠে এসেছে নিউজিল্যান্ড। অন্যদিকে ১১টি ম্যাচের মধ্যে ৯টি জিতে ৮১.৮১% পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রাজত্ব করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। অন্যদিকে, ১১টি টেস্টে ৫টি জয়ে ৫১.৫২% পয়েন্ট নিয়ে এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকায় পঞ্চম স্থানে অবস্থান করছে ভারত। তবে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের মুখোমুখি হতে যাওয়া ভারতীয় দলের সামনে নিজেদের পয়েন্ট ও অবস্থান বাড়িয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *