শোকের বদলে লোভ! মৃত বাবার আঙুলের ছাপ নিয়ে সম্পত্তি দখলের চেষ্টা ত্যাজ্য ছেলের! – এবেলা

এবেলা ডেস্কঃ
উত্তরপ্রদেশের খারাউহা গ্রামের ৭৫ বছরের ছত্রপাল সিংকে সম্পত্তি থেকে ত্যাজ্য করেছিলেন তাঁর পুত্র মহেন্দ্র ও পুত্রবধূ লক্ষ্মী। সাড়ে ছ’বিঘা জমির মধ্যে তিন বিঘা জমি মেয়েদের দান করায় ক্ষুব্ধ হয়ে বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন মহেন্দ্র। পরবর্তী সময়ে গত ৭ জুলাই চিকিৎসার অজুহাতে বৃদ্ধ বাবাকে ফের বাড়িতে নিয়ে আসেন তিনি, আর তার দু’দিন পরেই রহস্যজনকভাবে মৃত্যু হয় ছত্রপালের। বাবার মৃত্যুর পর অন্ত্যেষ্টির আগেই শুরু হয় সম্পত্তি দখলের নির্মম পরিকল্পনা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে মৃত বাবার নিথর দেহ মাটিতে শোয়ানো রয়েছে এবং একাধিক সাদা কাগজে তাঁর আঙুলের ছাপ নেওয়া হচ্ছে। অভিযোগ, বোনেরা যাতে পৈতৃক সম্পত্তির কোনো অধিকার না পায়, তা নিশ্চিত করতেই এই অমানবিক ও ঘৃণ্য কাণ্ড ঘটিয়েছেন মহেন্দ্র। এই লোমহর্ষক ভিডিও প্রকাশ্যে আসতেই হতবাক হয়েছেন সর্বস্তরের মানুষ। লোভে অন্ধ হয়ে এক ব্যক্তি কতটা নিচে নামতে পারেন, এই ঘটনা তারই এক চরম নিদর্শন।
लखनऊ के रहीमाबाद में बेटे ने पिता की मौत के बाद उसके शव से सादे कागज पर अंगूठे के निशान ले लिए। जिंदा रहने के दौरान पत्नी के साथ मिलकर घर से भगा दिया था। अब 3 करोड़ की जमीन के लालच ऐसी हरकत की। सहयोग चचेरे भाई ने किया। pic.twitter.com/FgjEoE30H3
— Anurag Gupta (@AnuragGuptalive) August 13, 2026
