শ্যামাপ্রসাদের দেখানো পথেই চলবে বাংলা! পূর্বতন সরকারের ‘বঞ্চনা’ মুছে ফেলার কড়া বার্তা শুভেন্দুর – এবেলা
July 6, 2026

এবেলা ডেস্কঃ
ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, বর্তমান রাজ্য সরকার তাঁর এবং স্বামী প্রণবানন্দের আদর্শেই পরিচালিত হবে। বিগত বাম ও তৃণমূল সরকার শ্যামাপ্রসাদের আত্মত্যাগ মুছে ফেলার চেষ্টা করেছিল বলে অভিযোগ করে তিনি জানান, বাংলার ঘরে ঘরে তাঁর অবদান পৌঁছে দেওয়াই এই সরকারের মূল লক্ষ্য।
মুখ্যমন্ত্রী স্মরণ করিয়ে দেন, শ্যামাপ্রসাদের দূরদর্শিতার ফলেই পশ্চিমবঙ্গ ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল। এদিন নিউটাউনে অমিত শাহের উপস্থিতিতে শ্যামাপ্রসাদের ১২৫ ফুট মূর্তির ভূমিপূজন হয়। পাশাপাশি, ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনেও বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী ও অন্যান্য নেতারা।
