শ্যামাপ্রসাদের ১২৫ তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধাবনত মোদি-শুভেন্দু, শহরে আসছেন অমিত শাহ! – এবেলা

শ্যামাপ্রসাদের ১২৫ তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধাবনত মোদি-শুভেন্দু, শহরে আসছেন অমিত শাহ! – এবেলা

এবেলা ডেস্কঃ

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধাবনত গোটা দেশ। তাঁর আত্মবলিদানকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন রেড রোডে বিশেষ অনুষ্ঠানেও যোগ দেন মুখ্যমন্ত্রী। এছাড়া ইকো পার্কে মন্ত্রী দিলীপ ঘোষ এবং মধ্যমগ্রামে সুকান্ত ভট্টাচার্য শ্রদ্ধাজ্ঞাপন করেন।

বিজেপির সদর কার্যালয়ে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য অভিযোগ করেন, বাম ও তৃণমূল আমলে শ্যামাপ্রসাদ চরম অবহেলিত হয়েছেন। তিনি স্পষ্ট জানান, বিজেপি প্রতিহিংসার রাজনীতি করে না। এদিকে, একাধিক বিশেষ কর্মসূচিতে অংশ নিতে আজ দুপুরেই কলকাতায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *