লেটেস্ট নিউজ

সংখ্যাতত্ত্বের বৈজ্ঞানিক বিশ্লেষণে গৌরব চংদারের নতুন বই ‘এ গ্লিম্পস অফ লাইট’

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের ভূমিপুত্র তথা রায়গঞ্জ কসবার চতুর্থ আরক্ষা বাহিনীর কনস্টেবল গৌরব চংদার তাঁর লেখা গ্রন্থ ‘এ গ্লিম্পস অফ লাইট’-এর দ্বিতীয় পর্ব নিয়ে আসছেন। প্রথম পর্বের বিপুল সাফল্যের পর এই নতুন খণ্ডে তিনি সংখ্যাতত্ত্বের গভীরতা ও তার প্রভাব নিয়ে আরও বিস্তৃত বৈজ্ঞানিক আলোচনা করেছেন। লেখক সংখ্যাতত্ত্বকে কোনো অন্ধবিশ্বাস বা অলৌকিক বিষয় নয়, বরং মানবজীবনের কর্ম ও সিদ্ধান্তের ওপর ভিত্তি করে একটি গাণিতিক বিশ্লেষণ পদ্ধতি হিসেবে তুলে ধরেছেন।

এই দ্বিতীয় পর্বে নতুন সংযোজন হিসেবে মোবাইল নম্বরের সংখ্যাতাত্ত্বিক প্রভাব নিয়ে বিশেষ আলোকপাত করা হয়েছে। গৌরবের মতে, সঠিক সংখ্যা বিশ্লেষণের মাধ্যমে জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এবং সাফল্য আনা সম্ভব। প্রথম খণ্ডে তিনি সংখ্যার গাণিতিক শক্তি ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের যে দিশা দেখিয়েছিলেন, তা জেলাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। নতুন এই পর্বেও সংখ্যার রহস্যময় জগৎকে পাঠকদের কাছে আরও সহজবোধ্য করার চেষ্টা করা হয়েছে।

বইটির প্রকাশ নিয়ে ইতিমধেই পাঠকমহলে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। অন্ধবিশ্বাসের ঊর্ধ্বে উঠে সংখ্যাতত্ত্বের যৌক্তিক ব্যাখ্যা এবং জীবনের প্রতিটি মুহূর্তে সংখ্যার গুরুত্ব বুঝতে এই গ্রন্থটি সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। গৌরব চংদারের এই সৃজনশীল প্রয়াস সংখ্যাতত্ত্বের জগতে এক নতুন বৈজ্ঞানিক অধ্যায় যোগ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বইটি খুব শীঘ্রই সাধারণ পাঠকদের জন্য বাজারে উপলব্ধ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *