সন্দেশখালিতে চাঞ্চল্য! ডোবা থেকে উদ্ধার পাঁচ দিন ধরে নিখোঁজ বৃদ্ধের পচাগলা দেহ – এবেলা

সন্দেশখালিতে চাঞ্চল্য! ডোবা থেকে উদ্ধার পাঁচ দিন ধরে নিখোঁজ বৃদ্ধের পচাগলা দেহ – এবেলা

এবেলা ডেস্কঃ

বসিরহাট মহকুমার সন্দেশখালির ন্যাজাট থানার কালীনগর এলাকায় এক প্রবীণ ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় একটি ডোবা থেকে উদ্ধার হয়েছে ৯৫ বছর বয়সি সরিতুল্লা সর্দার নামের এক বৃদ্ধের পচাগলা দেহ। গত পাঁচ দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান না মেলায়, অবশেষে ন্যাজাট থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার স্থানীয় কয়েকজন বাসিন্দা কালীনগর উদ্যানের পাশের একটি ডোবায় দেহটি দেখতে পান। খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে যায়। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি শনাক্ত করেন। খবর পেয়ে ন্যাজাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এই মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *