সিনেমা চলছে না! ১১ বছর ধরে আইনি লড়াইয়ে সময় নষ্ট করায় বড় জরিমানা সুপ্রিম কোর্টের – এবেলা
.jpg.webp?ssl=1)
এবেলা ডেস্কঃ
ব্যক্তিগত শত্রুতা মেটানো কিংবা ইমেজ বাঁচানোর নামে আদালতের মূল্যবান সময় নষ্ট করা বরদাস্ত করবে না দেশের সর্বোচ্চ আদালত। দীর্ঘ ১১ বছর ধরে চলা এক আইনি টানাপড়েনে চরম বিরক্তি প্রকাশ করে দুই পক্ষকেই ৫ লাখ টাকা করে জরিমানা করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ সাফ জানিয়েছে, এই ধরনের বিলাসিতার মামলা আসল বিচারপ্রার্থীদের বিচার পাওয়ার গতিকে মারাত্মকভাবে পিছিয়ে দেয়।
২০১৩ সালের একটি ঘটনার সূত্রপাত ধরে এই বিবাদের সূত্রপাত হয়। এক মহিলার অভিযোগের ভিত্তিতে আইনজীবীর বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ ওঠায় মামলাটি বার কাউন্সিল হয়ে বম্বে হাইকোর্ট ও পরে সুপ্রিম কোর্টে গড়ায়। দীর্ঘ শুনানিতে আদালত জানায়, আইনি ব্যবস্থা কারও ব্যক্তিগত হিসেব মেটানো বা নিজেদের তৈরি বিতর্কের সুযোগ নেওয়ার জায়গা নয়। আদালতের মূল্যবান সময় নষ্ট করায় আগামী চার সপ্তাহের মধ্যে উভয়পক্ষকে ‘সুপ্রিম কোর্ট লিগ্যাল সার্ভিসেস কমিটি’-তে ৫ লাখ টাকা করে জরিমানা জমা দেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
