সুস্থ হচ্ছেন মীরা ভট্টাচার্য, কালই কি মিলছে হাসপাতাল থেকে ছুটি? – এবেলা

এবেলা ডেস্কঃ
প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। গত ২১ আগস্ট ৭৬ বছর বয়সি মীরা দেবী তীব্র পেটের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। এরপরই তাঁর চিকিৎসার জন্য হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সরোজ মণ্ডল, গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডা. শাশ্বত চট্টোপাধ্যায় এবং এন্ডোক্রাইনোলজিস্ট ডা. সেমন্তী চট্টোপাধ্যায়ের সমন্বয়ে একটি বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।
বর্তমানে মীরা দেবী কোনো কৃত্রিম অক্সিজেন সহায়তা ছাড়াই স্বাভাবিকভাবে শ্বাসপ্রশ্বাস নিচ্ছেন এবং তাঁকে মুখেই ওষুধ দেওয়া হচ্ছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তাঁর শারীরিক পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে।
সোমবার চিকিৎসকেরা তাঁর বেশ কিছু নিয়মিত রক্তপরীক্ষা করিয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, এই পরীক্ষার রিপোর্ট ইতিবাচক এলে এবং নতুন কোনো জটিলতা না দেখা দিলে আগামীকাল, অর্থাৎ মঙ্গলবারই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মেডিক্যাল বোর্ডের চিকিৎসকেরাই।
