সেনাবাহিনী, নৌবাহিনী নাকি বিমানবাহিনী, কাদের ট্রেনিং সবথেকে কঠিন?

ভারতের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী (আর্মি), নৌবাহিনী ও বিমানবাহিনী নিজ নিজ ক্ষেত্রে বিশেষায়িত ভূমিকা পালন করছে। স্থলভাগ, জলপথ এবং আকাশসীমার নিরাপত্তা বজায় রাখতে প্রতিটি বাহিনীর প্রশিক্ষণের ধরনে মৌলিক পার্থক্য রয়েছে। যেখানে স্থলবাহিনী শারীরিক সহনশীলতা ও প্রতিকূল পরিবেশে টিকে থাকার ক্ষমতার ওপর গুরুত্ব দেয়, সেখানে নৌবাহিনী প্রযুক্তিগত দক্ষতা এবং সমুদ্রের অনিশ্চিত পরিবেশে মানিয়ে নেওয়ার ওপর জোর দেয়। অন্যদিকে, বিমানবাহিনীর প্রশিক্ষণ মূলত স্নাযবিক চাপ নিয়ন্ত্রণ ও অতি দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।
তিন বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি অত্যন্ত কঠোর ও সুশৃঙ্খল। স্থলভাগের যুদ্ধক্ষেত্রে দীর্ঘ সময় ভারী সরঞ্জাম নিয়ে টিকে থাকার জন্য সেনাদের শারীরিক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। নৌবাহিনীর সদস্যদের উন্নত প্রযুক্তিনির্ভর জাহাজ ও সাবমেরিন পরিচালনার দক্ষতার পাশাপাশি দীর্ঘ সময় জলপথে বিচ্ছিন্ন থাকার ধৈর্য অর্জন করতে হয়। এছাড়া বিমানবাহিনীর পাইলটদের উচ্চগতির আকাশযুদ্ধে অতি অল্প সময়ে নির্ভুল সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা অর্জন করতে হয়। সামরিক কৌশলবিদদের মতে, যুদ্ধের ময়দানে ভারতের আসল শক্তি নিহিত রয়েছে এই তিন বাহিনীর সমন্বিত বা জয়েন্ট অপারেশনের ওপর, যা দেশের সুরক্ষাবলয়কে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে।
