স্কুলচত্বরে শিক্ষকের স্কুটি ভাঙচুর, নজিরবিহীন ‘নীতি পুলিশি’ ঘিরে তোলপাড় কোচবিহার! – এবেলা

স্কুলচত্বরে শিক্ষকের স্কুটি ভাঙচুর, নজিরবিহীন ‘নীতি পুলিশি’ ঘিরে তোলপাড় কোচবিহার! – এবেলা

এবেলা ডেস্কঃ

কোচবিহারের মাথাভাঙা ১ নম্বর ব্লকের জলগ্রাম হাইস্কুলে সহকর্মী অশিক্ষক কর্মীর সঙ্গে প্রেমের সম্পর্কের অভিযোগে বাংলা শিক্ষক মুরতাজা আল আমিনের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের একাংশ এক নজিরবিহীন বিক্ষোভ চালায়। সহকর্মীর সঙ্গে সম্পর্কের জেরে স্কুলের সুনাম ক্ষুণ্ন হচ্ছে— এই অভিযোগে পড়ুয়ারা ওই শিক্ষকের পদত্যাগের দাবিতে সরব হয় এবং তাঁর স্কুটি ভাঙচুর করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে পুলিশ এসে স্কুলচত্বর থেকে শিক্ষককে উদ্ধার করে নিয়ে যায়। শিক্ষক তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন।

এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষা মহলে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে এবং প্রশাসনিক হস্তক্ষেপের দাবি উঠেছে। দুই প্রাপ্তবয়স্ক মানুষের ব্যক্তিগত প্রেমের সম্পর্ক নিয়ে নাবালক ছাত্রছাত্রীদের এই ধরনের উগ্র অবস্থান এবং ‘নীতি পুলিশি’ চালানোর এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞ ও ওয়াকিবহাল মহল। স্কুলে ভাঙচুর ও অশান্তি সৃষ্টি করা বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকদের একাংশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *