স্ক্রিনশট বা পিডিএফ দেখালে জরিমানা, ট্রেনের টিকিট নিয়ে কড়া নিয়ম আনল ভারতীয় রেল – এবেলা

স্ক্রিনশট বা পিডিএফ দেখালে জরিমানা, ট্রেনের টিকিট নিয়ে কড়া নিয়ম আনল ভারতীয় রেল – এবেলা

এবেলা ডেস্কঃ

ডিজিটাল টিকিটের জালিয়াতি রুখতে কড়া পদক্ষেপ নিল ভারতীয় রেল। নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, ট্রেনের টিকিটের পিডিএফ, স্ক্রিনশট বা হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করা কপি আর বৈধ নয়। অসংরক্ষিত আসনের ক্ষেত্রে যাঁরা রেলের নতুন সুপার অ্যাপ ‘RailOne’ দিয়ে টিকিট কাটবেন, তাঁদের যাত্রাকালে সরাসরি সেই অ্যাপ খুলেই টিকিট দেখাতে হবে।

মূলত টিকিটের অপব্যবহার আটকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিকিট পরীক্ষক চাইলে যাত্রীদের অ্যাপের মাধ্যমেই লাইভ টিকিট দেখাতে হবে। এই নির্দেশ অমান্য করলে যাত্রীকে বিনা টিকিটে ভ্রমণের দায়ে অভিযুক্ত করা হবে এবং নিয়ম অনুযায়ী জরিমানা গুনতে হবে। তাই জরিমানা এড়াতে যাত্রীদের নিজস্ব স্মার্টফোনটি সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *