স্ত্রীর জন্য বিজেপির টিকিট! দিল্লির দরবারে দরবার করতেই নাম না করে কাকে ‘বেহায়া’ বললেন কুণাল ঘোষ? – এবেলা

স্ত্রীর জন্য বিজেপির টিকিট! দিল্লির দরবারে দরবার করতেই নাম না করে কাকে ‘বেহায়া’ বললেন কুণাল ঘোষ? – এবেলা

এবেলা ডেস্কঃ

তৃণমূলের অন্দরে শোরগোল ফেলে এক্স হ্যান্ডলে তীব্র আক্রমণাত্মক পোস্ট করলেন দলের বিধায়ক কুণাল ঘোষ। লোকসভায় স্ত্রীকে প্রার্থী করার জন্য এক প্রবীণ নেতার দিল্লি ছোটার অভিযোগ তুলে তাঁকে ‘নির্লজ্জ’, ‘বেহায়া’ ও ‘গদ্দার’ বলে কটাক্ষ করেছেন তিনি। যদিও পোস্টে ‘সব চরিত্র কাল্পনিক’ লেখা হয়েছে, তবুও এই মন্তব্য যে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করেই করা হয়েছে, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে উঠেছে।

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে নয়না বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাক্ষাৎ এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগের গুঞ্জন ঘিরে তৃণমূল শিবির উত্তাল। কুণাল ঘোষের এই বিস্ফোরক আক্রমণ সেই অভ্যন্তরীণ দ্বন্দ্বকেই আরও স্পষ্ট করে তুলেছে। দলের নীতি ও আদর্শের সঙ্গে আপস করে ব্যক্তিগত স্বার্থসিদ্ধির চেষ্টার বিরুদ্ধে সরব হয়ে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন যে, আসন্ন নির্বাচনে দলের ইমানদার কর্মীরাই নেত্রীর পাশে থাকবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *