হরমুজের পালটা ক্যালিফোর্নিয়া দখল! মার্কিন মুলুকে ইরানের চাঞ্চল্যকর হুংকার! – এবেলা

এবেলা ডেস্কঃ
হরমুজ প্রণালী নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির পর এবার ক্যালিফোর্নিয়াকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করল ইরান। সম্প্রতি দেশটির দূতাবাসের প্রকাশিত একটি মানচিত্রে ক্যালিফোর্নিয়াকে নীল রঙে চিহ্নিত করে আমেরিকার অংশ নয় বলে দাবি করা হয়েছে। তেহরানের এই চাঞ্চল্যকর পদক্ষেপে দুই দেশের মধ্যে মানচিত্র যুদ্ধ চরমে পৌঁছেছে। মূলত মার্কিন মুলুকে বসবাসকারী বিপুল সংখ্যক ইরানি অভিবাসীদের কেন্দ্র করেই এই ভূখণ্ড দাবির বিষয়টি সামনে এসেছে, যার মূল কেন্দ্র লস অ্যাঞ্জেলেস শহরে দেড় লক্ষাধিক ইরানি-আমেরিকান বসবাস করেন।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট হরমুজ প্রণালীকে মুক্ত ঘোষণা করে সমস্ত মাইন সরিয়ে নেওয়ার দাবি করলেও তা সরাসরি খারিজ করে দিয়েছে তেহরান। ইরানের সাফ কথা, আমেরিকার শর্ত পূরণ না হওয়া পর্যন্ত এই জলপথ বন্ধই থাকবে। অন্যদিকে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, ওয়াশিংটনের লক্ষ্য ছিল ইরানকে নতি স্বীকার করানো, যা কোনোভাবেই সফল হবে না। হরমুজ ও ক্যালিফোর্নিয়া ইস্যুকে কেন্দ্র করে বর্তমানে দুই দেশের কূটনৈতিক দ্বন্দ্ব চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
