১০ দিনে তিনবার! এবার পেট্রল-ডিজেলের দামে বড় ছ্যাঁকা, কলকাতায় সেঞ্চুরি পার জ্বালানির

১০ দিনে তিনবার! এবার পেট্রল-ডিজেলের দামে বড় ছ্যাঁকা, কলকাতায় সেঞ্চুরি পার জ্বালানির

সিএনজি-র লাগাতার মূল্যবৃদ্ধি এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কুকুরকে খাওয়ানো নিষিদ্ধের প্রস্তাব ঘিরে শিক্ষক ও পশুপ্রেমীদের প্রতিবাদের মাঝেই, আমজনতার পকেটে ফের এক মস্ত বড় ধাক্কা দিল জ্বালানি তেল। শনিবার, ২৩ মে ২০২৬ দেশজুড়ে ফের একদফা মহার্ঘ হলো পেট্রল ও ডিজেল। আজ সকাল থেকেই পেট্রলের দাম প্রতি লিটারে ৮৭ পয়সা এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৯১ পয়সা বৃদ্ধি পেয়েছে।

মধ্যপ্রাচ্যে তৈরি হওয়া তীব্র ভূ-রাজনৈতিক সংঘাতের আবহে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের (Crude Oil) দাম বাড়ার জেরেই দেশের বাজারে এই মূল্যবৃদ্ধি। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, গত মাত্র ১০ দিনের ভেতরে এই নিয়ে রেকর্ড তৃতীয়বার দাম বাড়ল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির।

কলকাতায় রেকর্ড দাম, পকেটে টান মধ্যবিত্তের

জ্বালানি বিপণন সংস্থাগুলির নতুন মূল্যতালিকা অনুযায়ী, আজ শনিবার ভোর থেকে কলকাতার বাজারে জ্বালানি তেলের দামের গ্রাফ উল্লেখযোগ্যভাবে ঊর্ধ্বমুখী হয়েছে। কলকাতায় নতুন দামের খতিয়ান:

  • পেট্রল: লিটার প্রতি ৯৪ পয়সা বেড়ে নতুন দাম হয়েছে ১১০.৬৪ টাকা
  • ডিজেল: লিটার প্রতি ৯৫ পয়সা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ৯৭.০২ টাকা

কলকাতায় পেট্রলের দাম ইতিমধ্যেই ১১০ টাকার গণ্ডি পার করে ফেলায় সাধারণ মধ্যবিত্ত ও নিত্যযাত্রীদের কপালে চিন্তার ভাঁজ গভীর হয়েছে। অন্যদিকে, ডিজেলের দামও সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছে যাওয়ায় এর সরাসরি প্রভাব পড়তে চলেছে পণ্য পরিবহনের ওপর।

গণপরিবহনের ভাড়া বাড়ার প্রবল আশঙ্কা

ক্রমাগত এই মূল্যবৃদ্ধির ফলে একদিকে যেমন সাধারণ মানুষের পকেটে টান পড়ছে, ঠিক অন্যদিকে বাস, মিনিবাস ও ট্যাক্সির মতো গণপরিবহনের ভাড়াও একলাফে অনেকটা বাড়ার বড়সড় আশঙ্কা তৈরি হয়েছে। বেসরকারি বাস ও ট্যাক্সি মালিক সংগঠনগুলির পক্ষ থেকে ইতিমধ্যেই ইঙ্গিত দেওয়া হয়েছে যে, এই চড়া দামে জ্বালানি কিনে পুরোনো ভাড়ায় গাড়ি চালানো কার্যত আসাম্ভব হয়ে পড়ছে। ফলে আগামী দিনে নিত্যযাত্রীদের যাতায়াতের খরচ যে আরও বাড়তে চলেছে, তা বলাই বাহুল্য।

একদিকে যখন আগামী ১ জুন থেকে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের টাকা সরাসরি মহিলাদের অ্যাকাউন্টে পাঠানোর জন্য প্রশাসন ‘মিশন মোড’-এ ভুয়ো নাম ছাঁটার কাজ করছে, ঠিক অন্যদিকে সিএনজি-র পর পেট্রল-ডিজেলের এই ‘রাম ছ্যাঁকা’ বাজারদরেও আগুন লাগাতে পারে বলে আশঙ্কা করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *