১০০ দিনে বদলে গেল বাংলা? শুভেন্দু সরকারের বড় পদক্ষেপ, ঘরে ঘরে পৌঁছচ্ছে গোপন চাবিকাঠি! – এবেলা

এবেলা ডেস্কঃ
বাংলায় সরকার গঠনের পর সাফল্যের ১০০ দিন পূর্ণ করল ভারতীয় জনতা পার্টি। এই মাইলফলক উদযাপনে কেবল উৎসব নয়, বরং নিবিড় জনসংযোগকে হাতিয়ার করেছে রাজ্য নেতৃত্ব। প্রথম ১০০ দিনে সরকারের যাবতীয় কাজের বিবরণ ও সাফল্যের খতিয়ান সাধারণ মানুষের সামনে তুলে ধরতে ৪১ পাতার একটি বিশেষ বই প্রকাশ করা হয়েছে। ‘পশ্চিমবঙ্গ সরকারের সংকল্প এবং সাফল্যের ১০০ দিন’ শীর্ষক এই বইটিতে নতুন সরকারের প্রশাসনিক সংস্কার, আর্থিক অগ্রগতি এবং আগামী দিনের ভাবনার বিস্তারিত রূপরেখা স্থান পেয়েছে।
নিউটাউনের সাম্প্রতিক প্রশিক্ষণ শিবির থেকে দলীয় কর্মীদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে যে, মঙ্গলবারের পর থেকে প্রতিটি ঘরে ঘরে গিয়ে এই বই পৌঁছে দিতে হবে। এতে বিনিয়োগের পরিমাণ, সামাজিক সুরক্ষা প্রকল্পের সুফল, দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন এবং মহিলা সুরক্ষার মতো বিষয়ে সরকারের নেওয়া পদক্ষেপগুলো বিস্তারিতভাবে ব্যাখ্যা করা রয়েছে। মূল উদ্দেশ্য হলো, সাধারণ মানুষ যেন সরকারের প্রতিশ্রুতির অগ্রগতি নিজের চোখে পর্যবেক্ষণ করতে পারেন এবং বিজেপির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি করতে পারেন।
