১৩ কোটি মানুষের নাম বাদ ভোটার তালিকা থেকে! এবার মোদী সরকারের ওপর মারাত্মক চাপ বাড়ালেন মার্কিন সাংসদ – এবেলা

১৩ কোটি মানুষের নাম বাদ ভোটার তালিকা থেকে! এবার মোদী সরকারের ওপর মারাত্মক চাপ বাড়ালেন মার্কিন সাংসদ – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা ‘এসআইআর’ প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক বিরোধ এবার আছড়ে পড়ল আন্তর্জাতিক মঞ্চে। ওয়াশিংটন প্রদেশের ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ডেমোক্র্যাট সাংসদ প্রমিলা জয়পাল সমাজমাধ্যম এক্সে ভারতের খসড়া ভোটার তালিকা থেকে প্রায় ১৩ কোটি মানুষের নাম বাদ পড়ার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে গণতন্ত্রের জন্য ক্ষতিকর উল্লেখ করে তিনি এর তুলনা টেনেছেন আমেরিকার ট্রাম্প প্রশাসনের বিতর্কিত পদক্ষেপের সঙ্গে। ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের নেতৃত্বে ভারতে চলা অহিংস আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন এই মার্কিন সাংসদ।

অন্যদিকে, নির্বাচন কমিশন জানাচ্ছে মৃত, স্থানান্তরিত বা ভুয়া নাম চিহ্নিত করতেই এই সংশোধন করা হয়েছে। বাদ পড়া যোগ্য ভোটারেরা ‘ফর্ম ৬’ জমা দিয়ে পুনরায় নাম তুলতে পারবেন বলে কমিশন জানালেও, বিরোধী পক্ষ থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি তোলা হয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই সিজেপি-র বিদেশী অর্থসাহায্য নিয়ে মার্কিন গায়িকা মেরি মিলবেনের অভিযোগ বিতর্ক আরও উসকে দিয়েছে, যদিও তা অস্বীকার করেছেন অভিজিৎ। দেশীয় রাজনীতি ছাপিয়ে ভারতের এই অভ্যন্তরীণ ভোটার তালিকা বিতর্ক এবং ভোটাধিকার সুরক্ষার লড়াই এখন মার্কিন মহলেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *