১৫ বছরের ক্ষোভের বিস্ফোরণ! তৃণমূল প্রধানের বাড়ি ঘেরাও করে কী করলেন গ্রামবাসীরা? – এবেলা

১৫ বছরের ক্ষোভের বিস্ফোরণ! তৃণমূল প্রধানের বাড়ি ঘেরাও করে কী করলেন গ্রামবাসীরা? – এবেলা

এবেলা ডেস্কঃ

আবাস যোজনায় কাটমানি এবং জব কার্ড দুর্নীতির অভিযোগে কোচবিহারে তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়ি ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার টাকাগাছ-রাজারহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান রুমি বর্মনের বাড়ির সামনে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, প্রধানের স্বামী ধীরাজ বর্মন দীর্ঘদিন ধরে বকলমে পঞ্চায়েত চালিয়ে এলাকায় সন্ত্রাস ও সরকারি প্রকল্পের বিপুল টাকা নয়ছয় করছেন।

দীর্ঘ ১৫ বছরের পুঞ্জীভূত ক্ষোভে এদিন প্রধানের দ্রুত পদত্যাগের দাবিতে সরব হন বাসিন্দারা। উত্তেজিত জনতার রোষের মুখে পড়ে অবশেষে পিছু হটেন রুমি বর্মন। তিনি দুর্নীতির সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করলেও, গ্রামবাসীদের কাছে ক্ষমা চাইতে বাধ্য হন। পরিস্থিতি শান্ত করতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তিনি ইস্তফা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *