১৬ই আগস্টের পর কি বন্ধ হবে ভর্তুকি? জেনে নিন এলপিজি ই-কেওয়াইসি (e-KYC) না করলে কী ঘটে – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: ইন্ডেন, ভারত গ্যাস কিংবা এইচপি—আপনি যে কো ম্পা নিরই গার্হস্থ্য এলপিজি (LPG) গ্রাহক হন না কেন, আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আগামী ১৬ আগস্ট, ২০২৬ হলো আধার-ভিত্তিক ই-কেওয়াইসি (e-KYC) সম্পন্ন করার শেষ তারিখ। নির্ধারিত সময়ের মধ্যে এই যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন না করলে আপনি ভরতুকিযুক্ত বা গার্হস্থ্য দরে সিলিন্ডার পাওয়ার সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন।
ই-কেওয়াইসি কেন বাধ্যতামূলক এবং শেষ তারিখ মিস করলে কী হবে? মূলত গ্রাহকদের সঠিক পরিচয় যাচাই এবং ভুয়া কানেকশন রোধ করতেই তেল বিপণন সংস্থাগুলি আধার ভিত্তিক এই যাচাইকরণ বাধ্যতামূলক করেছে। বিশেষ করে ‘প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা’ (PMUY)-র গ্রাহকদের জন্য বায়োমেট্রিক আধার প্রমাণীকরণ অত্যন্ত জরুরি।
তবে ১৬ আগস্টের পর গ্যাস কানেকশন একবারে স্থায়ীভাবে বাতিল হয়ে যাবে—এমন ভাবার কোনো কারণ নেই। তবে যাচাইকরণ না হওয়া পর্যন্ত আপনি গার্হস্থ্য মূল্যে সিলিন্ডার পাওয়ার সুযোগ হারাতে পারেন এবং কানেকশনটি সাময়িকভাবে স্থগিত হতে পারে। এর পাশাপাশি পিএমইউওয়াই (PMUY) সুবিধাভোগীরা তাঁদের বাৎসরিক ৩-০০ টাকার ভর্তুকির সুবিধাও সাময়িকভাবে হারাতে পারেন। যারা ইতিমধ্যেই ই-কেওয়াইসি সম্পন্ন করেছেন, তাঁদের পুনরায় এটি করার কোনো প্রয়োজন নেই।
ঘরে বসেই অনলাইনে যেভাবে করবেন ই-কেওয়াইসি: খুব সহজেই স্মার্টফোনের সাহায্যে গ্রাহকরা তাঁদের স্ব-স্ব গ্যাস কো ম্পা নির অ্যাপ এবং ‘Aadhaar FaceRD’ অ্যাপ ব্যবহার করে ‘ফেস স্ক্যান’ বা মুখচ্ছবি যাচাইয়ের মাধ্যমে এটি করতে পারেন:
- ইন্ডেন (Indane): ‘IndianOil ONE’ অ্যাপে লগ-ইন করে এলপিজি অ্যাকাউন্ট লিঙ্ক করুন এবং e-KYC বিকল্প বেছে নিয়ে আধার ফেস স্ক্যান সম্পন্ন করুন।
- ভারত গ্যাস (Bharat Gas): ‘Hello BPCL’ অ্যাপের মাধ্যমে অনায়াসেই নির্দেশাবলী মেনে ফেস ভেরিফিকেশন ও ই-কেওয়াইসি সম্পন্ন করা সম্ভব।
- এইচপি গ্যাস (HP Pay): ‘HP Pay’ অ্যাপের এলপিজি বিভাগে গিয়ে আধার প্রমাণীকরণ সম্পন্ন করুন।
অনলাইনে সমস্যা হলে কী করবেন? যাঁদের স্মার্টফোন নেই বা অনলাইনে ই-কেওয়াইসি করতে সমস্যা হচ্ছে, তাঁরা নিজের আধার কার্ড ও গ্যাস বই নিয়ে নিকটস্থ এলপিজি ডিস্ট্রিবিউটর বা গ্যাস এজেন্সিতে গিয়ে সরাসরি ই-কেওয়াইসি করাতে পারেন। এছাড়া সিলিন্ডার ডেলিভারির সময় ডেলিভারি কর্মীদের মাধ্যমেও এই বায়োমেট্রিক যাচাই করা যেতে পারে।
পরিষেবায় কোনো প্রকার ব্যাঘাত এড়াতে শেষ মুহূর্তের অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব আপনার ই-কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পন্ন করে নিন।
