১৯ জুলাই কাটবে রাহু-কেতুর ফাঁড়া! ভাগ্য খুলছে এই ৩ রাশির, আপনি আছেন তালিকায়? – এবেলা
July 17, 2026

এবেলা ডেস্কঃ
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বিগত বেশ কিছুদিন ধরে মহাজাগতিক অশুভ অবস্থানে রাহু ও কেতুর মায়াজালে আটকা পড়েছিল সমস্ত গ্রহ। ফলে পদে পদে বাধা-বিপত্তির মুখে পড়ছিলেন বহু মানুষ। তবে স্বস্তির খবর হলো, আগামী ১৯ জুলাই চন্দ্র সিংহ থেকে কন্যা রাশিতে প্রবেশ করলেই ভাঙবে এই মায়াজাল। আর এই মহাজাগতিক পরিবর্তনের জেরে ভাগ্য খুলতে চলেছে বিশেষ ৩টি রাশির।
জেনে নিন সেই ভাগ্যবান তিন রাশি কারা:
- কর্কট রাশি: ১৯ জুলাইয়ের পর থেকে আপনাদের জীবনে উন্নতির গ্রাফ ঊর্ধ্বমুখী হবে। দীর্ঘদিনের আটকে থাকা গুরুত্বপূর্ণ কাজগুলো সফলভাবে মিটে যাবে। আর্থিক সমস্যা কেটে গিয়ে পরিবারে সুখ-শান্তি ফিরবে।
- মিথুন রাশি: রাহু-কেতুর নেতিবাচক প্রভাব কাটতেই কর্মক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছবেন মিথুন রাশির জাতকরা। সঠিক সিদ্ধান্তের জেরে প্রমোশন বা বেতন বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দাম্পত্য জীবনেও আনন্দ ফিরবে।
- মীন রাশি: মীন রাশির জাতকদের জন্য শুরু হতে চলেছে ‘গোল্ডেন টাইম’। মানসিক শান্তি ফিরে পাবেন। কর্মক্ষেত্রে বসের সুনজরে আসবেন এবং নিজেদের ধৈর্য ও পরিশ্রমে দ্রুত সাফল্যের মুখ দেখবেন।
কেন ঘটছে এই পরিবর্তন? জ্যোতিষ গণনা বলছে, সব গ্রহ যখন একটি নির্দিষ্ট ১৮০ ডিগ্রির অর্ধচক্রের মধ্যে থাকে, তখন রাহু-কেতুর এই অশুভ প্রভাব বা মায়াজাল তৈরি হয়। ১৯ জুলাই চন্দ্রের রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গেই এই গ্রহগত চক্র ভেঙে গিয়ে ভারসাম্য ফিরে আসবে, যা অধিকাংশ রাশির জন্যই শুভ।
