২১ জুলাইয়ের সভা নিয়ে বড় জয় ঋতব্রত শিবিরের, মমতা কি রিকশায় দাঁড়িয়ে করবেন ভাষণ! – এবেলা
July 12, 2026

এবেলা ডেস্কঃ
২০২৬ বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বে ২১ জুলাইয়ের শহিদ দিবস ঘিরে তৈরি হয়েছে নজিরবিহীন রাজনৈতিক পরিস্থিতি। ধর্মতলার ভিক্টোরিয়া হাউসে সভা করার অনুমতি দুই গোষ্ঠীকে না দিলেও, ঋতব্রত গোষ্ঠী গান্ধী মূর্তির পাদদেশে সমাবেশের অনুমতি পেয়েছে। এই সিদ্ধান্তের পর ঋতব্রত শিবিরের কর্মী-সমর্থকরা জোরকদমে প্রস্তুতি শুরু করেছেন।
অন্যদিকে, কালীঘাট গোষ্ঠী তাদের সভার স্থান নিয়ে অনিশ্চয়তায় পড়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। দলের এই ক্রান্তিকালে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক, তিনি ২১ জুলাইয়ের অনুষ্ঠান করবেনই—এমনকি প্রয়োজনে রিকশায় দাঁড়িয়ে ভাষণ দিতেও পিছপা হবেন না। এখন দেখার বিষয়, আইনি লড়াইয়ের পর শেষ পর্যন্ত কোন গোষ্ঠী জনসমাবেশের ময়দান দখল করতে পারে।
