২৫ মাসে টাকা দ্বিগুণ করার লোভনীয় ফাঁদ, হাওড়ায় কোটি কোটি টাকার আর্থিক প্রতারণায় ধৃত ৬ – এবেলা

২৫ মাসে টাকা দ্বিগুণ করার লোভনীয় ফাঁদ, হাওড়ায় কোটি কোটি টাকার আর্থিক প্রতারণায় ধৃত ৬ – এবেলা

এবেলা ডেস্কঃ

মাত্র ২৫ মাসে বিনিয়োগের টাকা দ্বিগুণ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করার এক বড়সড় প্রতারণা চক্রের পর্দাফাঁস করল হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ। শেয়ার বাজারে টাকা খাটানোর নামে ভুয়ো বিনিয়োগ সংস্থা খুলে সাধারণ মানুষকে প্রতারণা করা হতো। এই চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সংস্থার তিন ডিরেক্টর সুজয় কাঞ্জিলাল, নমিতা কাঞ্জিলাল ও সুদ্রিশা কাঞ্জিলাল সহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

তদন্তে জানা গেছে, সম্পূর্ণ জাল নথিপত্র ব্যবহার করে এই চক্রটি সাধারণ মানুষকে বেশি টাকা বিনিয়োগে উৎসাহিত করতে শুরুতে অল্প কিছু টাকা রিটার্ন দিত। এই ফাঁদে পা দিয়ে হাওড়ার এক বাসিন্দা প্রায় ১৩ লক্ষ টাকা লগ্নি করে প্রতারিত হন। বহু মানুষের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ এদের গ্রেফতার করে। এই ঘটনার পর পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে যে কোনও সংস্থায় অর্থ লগ্নির আগে আরও সচেতন ও সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *