৫০ ডিগ্রি ছুঁতে চলেছে অনুভূত তাপমাত্রা, কেন এই অসহ্য গরম? – এবেলা

৫০ ডিগ্রি ছুঁতে চলেছে অনুভূত তাপমাত্রা, কেন এই অসহ্য গরম? – এবেলা

এবেলা ডেস্কঃ

দেশজুড়ে সক্রিয় বর্ষা সত্ত্বেও অস্বস্তিকর গরম থেকে মিলছে না রেহাই। ভারতীয় আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন শহরে বাস্তব তাপমাত্রা ৩২ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও, উচ্চ আর্দ্রতার কারণে তা অনুভূত বা ‘ফিলস লাইক’ তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাচ্ছে। বিশেষজ্ঞরা একে ‘মনসুন ব্রেক’ বা বর্ষার বিরতি হিসেবে চিহ্নিত করেছেন, যার ফলে আকাশ পরিষ্কার হয়ে সূর্যের প্রতাপ বাড়ছে।

আবহাওয়াবিদদের মতে, বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে শরীরের ঘাম সহজে শুকোতে পারে না, ফলে প্রকৃত তাপমাত্রার চেয়ে শরীর অনেক বেশি গরম অনুভব করে। উপকূলবর্তী ও পূর্ব ভারতের শহরগুলিতে সমুদ্র থেকে আসা আর্দ্র বাতাস এই অস্বস্তি আরও বাড়িয়ে তুলছে। যদিও এটি তাপপ্রবাহ নয়, তবে অত্যধিক আর্দ্রতাজনিত এই গরম প্রবীণ ও শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *