৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান, ইডির জালে অবশেষে জয় কামদার!
April 19, 2026

বেহালার বাসিন্দা জয় কামদারকে আটক করলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আধিকারিকরা। সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে অভিযান চালান তদন্তকারীরা। দীর্ঘক্ষণ তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর জয় কামদারকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।
তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে, এর আগে দুবার তলব করা হলেও জয় কামদার হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। তদন্তে অসহযোগিতা ও বারবার সমন উপেক্ষা করার কারণেই আজ সরাসরি তাঁর বাসভবনে হানা দেয় ইডি। দীর্ঘ কয়েক ঘণ্টার তল্লাশিতে বেশ কিছু নথিপত্র খতিয়ে দেখার পর তাঁকে আটক করা হয়। সিজিও কমপ্লেক্সে তাঁকে আবারও জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালানো হতে পারে বলে জানা গিয়েছে।
