পুড়বে বাংলা! ৪ ডিগ্রি বাড়বে গরম, জেনে নিন কোন জেলায় জারি ইয়েলো অ্যালার্ট?

পুড়বে বাংলা! ৪ ডিগ্রি বাড়বে গরম, জেনে নিন কোন জেলায় জারি ইয়েলো অ্যালার্ট?

দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির বদলে বাড়তে চলেছে চরম অস্বস্তি ও ভ্যাপসা গরম। আলিপুর আবহাওয়া দফতরের সাম্প্রতিক বুলেটিন অনুযায়ী, বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের প্রভাবে আগামী চার দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আর্দ্রতাজনিত অস্বস্তির পাশাপাশি পশ্চিমের জেলাগুলোতে লু-এর মতো পরিস্থিতি তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে।

তাপপ্রবাহের আশঙ্কায় পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান—এই পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আবহাওয়া বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে মূলত শুকনো ও চরম প্রতিকূল আবহাওয়া বজায় থাকবে। টানা এই গরমে জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে, বিশেষ করে কৃষক ও শ্রমজীবী মানুষদের স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা থাকায় বাইরে বেরোনোর ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *