বাসর রাতে প্রেমিকের হাত ধরে পালালেন কনে, উধাও গয়না!

বাসর রাতে প্রেমিকের হাত ধরে পালালেন কনে, উধাও গয়না!

উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলার রানিগঞ্জ এলাকায় বিয়ের রাতেই নতুন কনের পালিয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শুক্রবার রাতে সমস্ত নিয়ম মেনে ফতনপুর এলাকার এক যুবকের সাথে স্থানীয় এক তরুণীর জাঁকজমকপূর্ণ বিয়ে সম্পন্ন হয়। তবে বিয়ের পরবর্তী আনুষ্ঠানিকতা শেষে যখন বর ও কনের স্বজনরা বিশ্রামে ছিলেন, সেই সুযোগে কনে বিয়ের উপহার হিসেবে পাওয়া সমস্ত দামী অলঙ্কারসহ প্রেমিকের হাত ধরে পালিয়ে যান।

ঘুম থেকে জেগে কনেকে দেখতে না পেয়ে বরপক্ষের মধ্যে তোলপাড় শুরু হয়। পরে জানা যায় যে, পরিবারের অমতে বিয়ে হওয়ায় আগে থেকেই প্রেমিকের সাথে পরিকল্পনা করে তিনি এই ঘটনা ঘটিয়েছেন। এই ঘটনায় বর ও কনেপক্ষের মধ্যে দীর্ঘ সময় ধরে উত্তেজনা ও বাকবিতণ্ডা চলে। শেষ পর্যন্ত কনেকে ছাড়াই রিক্ত হস্তে বর ও বরযাত্রীদের বাড়ি ফিরতে হয়। স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনাটি সম্পর্কে তারা অবগত থাকলেও এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *