৮০০ ফুট খাদে বাস, শিক্ষক-শিশুসহ মর্মান্তিক মৃত্যু ৯!

কেরলের মালাপ্পুরম জেলার নরিপট্টু সরকারি স্কুলের একদল শিক্ষক ও কর্মী ওয়ালপারাই ভ্রমণের সময় ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। ফেরার পথে তাঁদের বহনকারী ভ্যানটি ১৩ নম্বর হেয়ারপিন বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৮০০ ফুট গভীর খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় ১২ বছরের এক কিশোর ও সাতজন শিক্ষকসহ মোট ৯ জন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। গাড়িটি পাহাড়ি ঢাল বেয়ে গড়াতে গড়াতে ৯ নম্বর বাঁকে এসে আটকে যাওয়ায় বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পাওয়া গেছে। বর্তমানে আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় কোয়েম্বাটুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পাহাড়ি ঢাল বেয়ে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। বিশেষজ্ঞরা মনে করছেন, পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর সময় ‘ইঞ্জিন ব্রেকিং’ ব্যবহার না করে কেবল সাধারণ ব্রেক বা ক্লাচের ওপর নির্ভর করা এই দুর্ঘটনার অন্যতম একটি কারণ হতে পারে। স্থানীয়রা জানিয়েছেন, ৯ নম্বর বাঁকের পর ভূখণ্ডটি অত্যন্ত খাড়া ও পাথুরে হওয়ায় সেখানে গাড়িটি আটকে না গেলে উদ্ধারকাজ চালানো আসাম্ভব হয়ে পড়ত। এই মর্মান্তিক ঘটনাটি পাহাড়ি পথে পর্যটকদের যাতায়াতের ক্ষেত্রে চালকের সতর্কতার প্রয়োজনীয়তাকে আরও একবার সামনে নিয়ে এসেছে।
