অক্টোবর জুড়ে শুধুই ছুটি! টানা ১৭ দিন কাজ বন্ধ সরকারি কর্মীদের, দেখুন সম্পূর্ণ তালিকা – এবেলা

এবেলা ডেস্কঃ
সামনে মাত্র আর হাতে গোনা কয়েকটা দিন, তার পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। মহালয়া দিয়ে শুরু হতে চলেছে দেবীপক্ষ। উৎসবের মেজাজে ভাসতে তৈরি সবাই। আর এর মধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এলো এক বিরাট আনন্দের খবর। এই অক্টোবর মাসে প্রায় অর্ধেক সময়ই ছুটির মুডে থাকবেন সরকারি কর্মীরা। ৩১ দিনের অক্টোবর মাসে মোট ১৭ দিনই বন্ধ থাকবে সরকারি কাজ!
গান্ধী জয়ন্তী, মহালয়া থেকে শুরু করে দুর্গাপুজো ও লক্ষ্মীপুজো— সব মিলিয়ে অক্টোবর মাসজুড়ে রয়েছে টানা ছুটির তালিকা।
এক নজরে অক্টোবরের ছুটির ক্যালেন্ডার:
- ২ অক্টোবর: গান্ধী জয়ন্তী
- ৩ ও ৪ অক্টোবর: শনিবার ও রবিবার (সাপ্তাহিক ছুটি)
- ১০ অক্টোবর: মহালয়া (শনিবার)
- ১১ অক্টোবর: রবিবার (সাপ্তাহিক ছুটি)
- ১৫ থেকে ২৬ অক্টোবর: পঞ্চমী থেকে লক্ষ্মীপুজোর পরদিন পর্যন্ত টানা ১২ দিন পুজোর ছুটি।
অর্থাৎ, মহালয়ার সপ্তাহ থেকেই ছুটির আমেজ শুরু হয়ে যাচ্ছে। আর ১৫ তারিখ পঞ্চমী থেকে ২৬ তারিখ লক্ষ্মীপুজোর পরদিন পর্যন্ত টানা ১২ দিন কাজ থেকে সম্পূর্ণ রেহাই পাবেন সরকারি কর্মচারীরা।
বোনাস ধামাকা নভেম্বরেও!
শুধু অক্টোবরই নয়, ছুটির এই উৎসব বজায় থাকবে নভেম্বর মাসেও। কালীপুজো, দিওয়ালি, ভাইফোঁটা এবং ছটপুজো মিলিয়ে নভেম্বরেও মিলবে মোট ১১ দিনের ছুটি।
নভেম্বরের ছুটির ঝলক:
- কালীপুজো থেকে ভাইফোঁটা: টানা ৫ দিনের বড় ছুটি।
- ১৫ ও ১৬ নভেম্বর: ছটপুজোর ছুটি।
- ২৪ নভেম্বর: গুরু নানক জয়ন্তী।
- রবিবার: মাসজুড়ে মোট ৫টি রবিবার।
উৎসবের মরশুমে এমন দীর্ঘ ছুটি সরকারি কর্মচারীদের কাছে যে এক বিরাট বড় উপহার, তা বলাই বাহুল্য!
