অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবেন না? রাজ্যের নতুন সিদ্ধান্তে বড় চমক! – এবেলা

অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবেন না? রাজ্যের নতুন সিদ্ধান্তে বড় চমক! – এবেলা

এবেলা ডেস্কঃ

অন্নপূর্ণা যোজনায় প্রকৃত অভাবীদের অগ্রাধিকার দিতে বড় সিদ্ধান্ত নিল নারী, শিশু ও সমাজকল্যাণ দপ্তর। সরকারি বেতনভোগী, আয়করদাতা ও পেনশন প্রাপকদের পাশাপাশি সিভিক ভলান্টিয়ার, প্যারাটিচার এবং আশাকর্মীদের মতো সাম্মানিক প্রাপকদেরও আপাতত এই আর্থিক সহায়তা প্রকল্পের বাইরে রাখা হচ্ছে। যোগ্য ব্যক্তিরা যাতে দ্রুত সরকারি সুবিধা পান, তা নিশ্চিত করতেই এমন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।

অন্যদিকে, অফলাইনে জমা পড়া আবেদনপত্রগুলি ডিজিটাইজ করার কাজ দ্রুতগতিতে চলছে। সাধারণ মানুষের হয়রানি রুখতে এবং দ্রুত সুবিধা পৌঁছে দিতে প্রতিটি বিডিও অফিসে বিশেষ হেল্প ডেস্ক খোলা হচ্ছে। পাশাপাশি, এনআইসি-র সহায়তায় আবেদনকারীরা এখন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদনের বর্তমান অবস্থা বা স্ট্যাটাস খুব সহজেই জেনে নিতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *