অফিসে ঘোরার দিন শেষ, হোয়াটসঅ্যাপেই ৫ মিনিটে পান আয়ুষ্মান কার্ড! – এবেলা

অফিসে ঘোরার দিন শেষ, হোয়াটসঅ্যাপেই ৫ মিনিটে পান আয়ুষ্মান কার্ড! – এবেলা

এবেলা ডেস্কঃ

বাংলায় ক্ষমতার পালাবদলের পরই ‘স্বাস্থ্যসাথী’র বদলে চালু হয়েছে ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প। আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলি এখন বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন। তবে কার্ড তৈরির জন্য আর সরকারি দফতরে ঘোরার প্রয়োজন নেই। কেন্দ্র সরকার কার্ড তৈরির প্রক্রিয়াটি সহজ করেছে, ঘরে বসেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে ৫ মিনিটে তা তৈরি করা সম্ভব।

কার্ড পেতে 7290823838 নম্বরটি মোবাইলে সেভ করে হোয়াটসঅ্যাপে ‘Hi’ লিখে পাঠান এবং ‘Create Ayushman Card’ বিকল্পটি বেছে নিন। চ্যাটবটের নির্দেশমতো মোবাইল নম্বর ও প্রয়োজনীয় পরিচয়পত্রের তথ্য দিয়ে ওটিপি যাচাই করুন। আপনি যোগ্য হলে ই-কেওয়াইসি সম্পন্ন করার পর চ্যাটেই ডিজিটাল কার্ড চলে আসবে, যা সহজেই ডাউনলোড করা যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *