উত্তরে লাল সতর্কতা আর দক্ষিণে ভারী বৃষ্টি! উইকএন্ডে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? – এবেলা
July 10, 2026
এবেলা ডেস্কঃ
শুক্রবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা এবং একটানা বৃষ্টি চলছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উইকএন্ডে এই দুর্যোগ কমার কোনও সম্ভাবনা নেই। শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা-সহ কলকাতায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় এই ঝড়-বৃষ্টির দাপট অব্যাহত থাকবে।
অন্যদিকে, উত্তরবঙ্গের পরিস্থিতি আরও উদ্বেগজনক। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির জেরে লাল সতর্কতা জারি করা হয়েছে। প্রবল বৃষ্টির কারণে পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা থাকায় পর্যটকদের সতর্ক থাকতে বলা হয়েছে। সোমবার পর্যন্ত এই দুর্যোগ চললেও মঙ্গলবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।
