অবশেষে কাটল জট! ২ বছর পর ফের চালু হচ্ছে কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস – এবেলা
July 11, 2026

এবেলা ডেস্কঃ
দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর অবশেষে কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা তৈরি হয়েছে। ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের উন্নতির জেরেই এই পদক্ষেপ। রেলমন্ত্রক ইতিমধ্যেই পূর্ব রেলকে ট্রেন চালুর প্রয়োজনীয় প্রস্তুতি সেরে রাখার নির্দেশ দিয়েছে। তবে যাত্রার চূড়ান্ত দিনক্ষণ নির্ভর করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সবুজ সংকেতের ওপর।
উল্লেখ্য, ওপার বাংলায় রাজনৈতিক অস্থিরতার জেরে ২০২৪ সালের ১৯ জুলাই মৈত্রী এক্সপ্রেসের পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে বাংলাদেশে তারেক রহমানের নতুন সরকার গঠন এবং ভারতের তরফে দীনেশ ত্রিবেদীকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের পর দুই দেশের সম্পর্কে বরফ গলতে শুরু করে। এরই ফলস্বরূপ দ্রুত দুই বাংলার মধ্যে এই জনপ্রিয় যাত্রীবাহী ট্রেন পরিষেবা ফের চালু হতে চলেছে।
