ভিয়েতনামে নৌকাডুবিতে প্রাণ হারালেন ১৫ ভারতীয় পর্যটক! – এবেলা
July 11, 2026

এবেলা ডেস্কঃ
ভিয়েতনামের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ফু কুওক দ্বীপে ভয়াবহ নৌকাডুবিতে অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয়েছে এবং ঠিক কী কারণে নৌকাটি ডুবে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে।
দুর্ঘটনার পর ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাস ও হো চি মিন সিটির কন্স্যুলেট জেনারেল দ্রুত পদক্ষেপ নিয়েছে। পর্যটকদের জরুরি সহায়তার জন্য দূতাবাসের তরফে কন্ট্রোল রুম খোলা হয়েছে। যেকোনো তথ্যের জন্য +৮৪৩৬২৮১৭৯৩০, +৮৪৯১৫৫২৩৭১৪ এবং +৮৪৩৩৪৫২০৪১৪ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারতীয় কর্তৃপক্ষ।
