অবশেষে কি থামতে চলেছে দীর্ঘদিনের রক্তক্ষয়ী ইউক্রেন যুদ্ধ! – এবেলা
July 6, 2026

এবেলা ডেস্কঃ
দীর্ঘ চার বছরের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে সক্রিয় হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর ৯০ মিনিটের দীর্ঘ ফোনালাপ হয়েছে। ৪ জুলাইয়ের এই আলাপে যুদ্ধবিরতির আলোচনার পাশাপাশি ট্রাম্পকে মস্কো সফরের আমন্ত্রণ জানান পুতিন। আসন্ন ন্যাটো সম্মেলনকে সামনে রেখেই দুই নেতার এই আলোচনা।
পুতিনের পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গেও কথা বলেন ট্রাম্প। জেলেনস্কি একে ইতিবাচক আখ্যা দিয়ে যুদ্ধ থামার জোরালো আশা প্রকাশ করেছেন। ক্রেমলিন সূত্রে খবর, দুই দেশের মধ্যে সমঝোতা তৈরিতে মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার মধ্যস্থতা করতে পারেন।
