অবশেষে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের পথে! বর্ষা শেষেই শুরু পুরোদমে কাজ – এবেলা
July 6, 2026

এবেলা ডেস্কঃ
রবিবার ঘাটাল টাউন হলে বন্যা পরিস্থিতি ও বহু প্রতীক্ষিত মাস্টার প্ল্যান নিয়ে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেচমন্ত্রী অরূপকুমার দাস জানান, রাজ্য সরকার এই প্রকল্পের জন্য ১,২৩২ কোটি টাকা বরাদ্দ করেছে। আগামী চার বছরের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
ইতিমধ্যেই কয়েকটি স্লুইস গেট মেরামতের কাজ শুরু হয়েছে। বর্ষা শেষ হলেই নদী সংস্কার, বাঁধ মজবুতকরণ ও নিকাশি ব্যবস্থার মতো মূল কাজগুলি পূর্ণগতিতে শুরু হবে। সেচ দপ্তরের আধিকারিকদের পাশাপাশি প্রশাসন দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রয়েছে। বৈঠক শেষে প্রতিনিধিদল এলাকা পরিদর্শন করেন।
