অল্পের জন্য রক্ষা! বারাসাত মেডিক্যাল হস্টেলে আগুন, দমকলের দ্রুত পদক্ষেপে এড়ালো বড় বিপত্তি – এবেলা

অল্পের জন্য রক্ষা! বারাসাত মেডিক্যাল হস্টেলে আগুন, দমকলের দ্রুত পদক্ষেপে এড়ালো বড় বিপত্তি – এবেলা

এবেলা ডেস্কঃ

বৃহস্পতিবার সকালে বারাসাত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের লেডিস হস্টেলে অগ্নিকাণ্ডের ঘটনায় চরম চাঞ্চল্য ছড়ায়। সকাল ৮টা নাগাদ হস্টেলের (এনটিএস বিল্ডিং) একটি ঘর থেকে হঠাৎই ধোঁয়া বেরোতে দেখেন আবাসিকরা। ঘটনার আকস্মিকতায় পড়ুয়াদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে অত্যন্ত দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। হস্টেলের আবাসিক, হাসপাতাল কর্তৃপক্ষ ও দমকলকর্মীদের যৌথ তৎপরতায় মাত্র ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ফলে একটি বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন চিকিৎসক ও নার্সিং পড়ুয়ারা।

হাসপাতালের ডেপুটি সুপারিনটেনডেন্ট নিবেদিতা মিশ্র জানান, ধোঁয়া দেখামাত্রই ইলেকট্রিক বিভাগ ও দমকলকে খবর দেওয়া হয় এবং দ্রুত ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও ঘরের বেশ কিছু আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র ও জামাকাপড় পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে, তবে পুরো বিষয়টি খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *