আইএসআই যোগ: ফের জেল হেফাজতে হামিম-অর্পিতা-আদিত্য, নজরে মোবাইলের ফরেনসিক রিপোর্ট – এবেলা

আইএসআই যোগ: ফের জেল হেফাজতে হামিম-অর্পিতা-আদিত্য, নজরে মোবাইলের ফরেনসিক রিপোর্ট – এবেলা

এবেলা ডেস্কঃ

পাকিস্তানের চক্রান্ত ও জঙ্গি যোগে যুক্ত থাকার অভিযোগে ধৃত হামিম মণ্ডল, অর্পিতা সরকার এবং আদিত্য সিংহকে আবারও বিচারবিভাগীয় (জেল) হেফাজতে পাঠানোর নির্দেশ দিল বর্ধমান জেলা আদালত। কড়া নিরাপত্তার মধ্যে তাঁদের আদালতে পেশ করা হলে বিচারক বিমলকান্তি বেরা আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত এই নির্দেশ দেন।

এসটিএফ (STF)-এর দাবি, ধৃতদের মধ্যে হামিম সরাসরি পাকিস্তানের আইএসআই-ঘনিষ্ঠ হ্যান্ডলার ও বিভিন্ন জঙ্গি মডিউলের সঙ্গে যোগাযোগ রাখতেন। এ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি, অর্থ ও অস্ত্র সংগ্রহ এবং এমনকি ভিআইপি অপহরণের চক্রান্তেও ধৃতদের হাত ছিল বলে চাঞ্চল্যকর তথ্য মিলেছে। হেফাজতে থাকাকালীন বর্ধমান ও হাওড়ায় তল্লাশি চালানোর পাশাপাশি এনআইএ (NIA) এবং দিল্লি পুলিশও তাঁদের জিজ্ঞাসাবাদ করেছে।

তদন্তের স্বার্থে ধৃতদের তিনটি মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সন্দেহ করা হচ্ছে, প্রমাণের অনেক চ্যাট বা তথ্য মুছে ফেলা হয়েছে, যা ফরেনসিকের মাধ্যমে উদ্ধার সম্ভব। আদালতকে বন্ধ খামে তদন্তের অগ্রগতি রিপোর্ট দিয়ে এসটিএফ জানায়, ফরেনসিক রিপোর্ট হাতে পাওয়ার পর প্রয়োজনে ফের ধৃতদের নিজেদের হেফাজতে চাওয়া হবে। আদালতের কাছে অর্পিতা আইনি সহায়তার আবেদন জানান এবং বাকিদের জামিনের আবেদন বিচারক খারিজ করে দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *