আইটি সেল থেকে ‘আউট’ অমিত মালব্য! বিজেপির মাস্টারপ্ল্যান নাকি রাজনৈতিক বিশ্রাম? – এবেলা

আইটি সেল থেকে ‘আউট’ অমিত মালব্য! বিজেপির মাস্টারপ্ল্যান নাকি রাজনৈতিক বিশ্রাম? – এবেলা

এবেলা ডেস্কঃ

বিজেপির জাতীয় সভাপতি নীতীন নবীনের নতুন সাংগঠনিক টিমে বাদ পড়েছে দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে দলের সোশাল মিডিয়া সামলানো অমিত মালব্যর নাম। তাঁর জায়গায় আইটি সেলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে ছত্তিশগড়ের দীপক মাস্কেকে।এই রদবদলের পর থেকেই সোশাল মিডিয়ায় জল্পনা তুঙ্গে উঠলেও দলীয় সূত্র জানিয়েছে, এটি কোনো শাস্তিমূলক পদক্ষেপ নয়। ২০১৯ ও ২০২৪ সালের লোকসভা ভোটের পরেই মালব্য নিজে থেকে দায়িত্ব থেকে অব্যহতি চেয়েছিলেন। পরবর্তীতে তাঁকে বাংলার সহ-পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া সত্ত্বেও তিনি উভয় পদই সমানভাবে সামলাচ্ছিলেন। নিজের উত্তরসূরি হিসেবে বেশ কয়েকটি নামও প্রস্তাব করেছিলেন তিনি, যার পরেই সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন কমিটিতে আপাতদৃষ্টিতে তাঁকে পদহীন মনে হলেও উত্তরপ্রদেশের জটিল রাজনৈতিক ও জাতিগত সমীকরণের কারণেই এই সাময়িক সিদ্ধান্ত।উত্তরপ্রদেশ থেকে ইতোমধ্যে একাধিক হেভিওয়েট নেতা নতুন পদ পাওয়ায় ভারসাম্যের খাতিরে তাঁকে কেন্দ্রীয় কমিটিতে তাৎক্ষণিকভাবে রাখা হয়নি।তবে শীর্ষ নেতৃত্ব তাঁকে নিয়ে বড়সড় ভাবনাসূচি প্রস্তুত রেখেছে।সূত্রের খবর, উত্তরপ্রদেশের আগামী নির্বাচন কিংবা উত্তরাখণ্ড ও পাঞ্জাবের মতো রাজ্যগুলোতে সহ-পর্যবেক্ষক হিসেবে বড় দায়িত্ব দেওয়া হতে পারে তাঁকে।বিশেষ করে বাংলায় তাঁর সাংগঠনিক সাফল্যের পুরস্কারস্বরূপ দলের মূলধারার রাজনীতিতেই তাঁর সক্রিয় উপস্থিতি বজায় থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *