আগামী ২ ঘণ্টায় ভাসবে কলকাতা, দক্ষিণবঙ্গে আছড়ে পড়বে প্রবল ঝড়বৃষ্টি! – এবেলা

আগামী ২ ঘণ্টায় ভাসবে কলকাতা, দক্ষিণবঙ্গে আছড়ে পড়বে প্রবল ঝড়বৃষ্টি! – এবেলা

এবেলা ডেস্কঃ

আজ দুপুর থেকেই কলকাতার আকাশ কালো করে বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই-তিন ঘণ্টার মধ্যে কলকাতা, উত্তর ২৪ পরগনা ও হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই সময়ে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আজ সারাদিনে শহরে ৭-১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টি চললেও বুধবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

কলকাতার পাশাপাশি সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম ও নদিয়ায় ভারী এবং মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। উত্তরবঙ্গেও দুর্যোগ অব্যাহত থাকবে। আগামী দু’দিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ এবং দুই দিনাজপুরেও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সপ্তাহান্তে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *