আজ বৃহস্পতিবার পঞ্চমীতে কোন কোন রাশির ভাগ্যে খুলবে উন্নতির দ্বার? জানুন আপনার রাশিফল – এবেলা

আজ বৃহস্পতিবার পঞ্চমীতে কোন কোন রাশির ভাগ্যে খুলবে উন্নতির দ্বার? জানুন আপনার রাশিফল – এবেলা

এবেলা ডেস্কঃ

আজ বৃহস্পতিবার, পঞ্চমী তিথি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আজকের দিনটি বিভিন্ন রাশির জাতক-জাতকাহের জন্য মিশ্র ফলদায়ক হতে চলেছে। চাকরি, ব্যবসা, স্বাস্থ্য থেকে শুরু করে পারিবারিক জীবন—আজ কেমন কাটবে আপনার দিন? আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক ১২ রাশির আজকের রাশিফল।

মেষ (Aries)

আজ উৎসাহবর্ধক যোগাযোগের জন্য দিনটি বেশ অনুকূল। তবে মানসিক দিক থেকে মাঝে মাঝে বিব্রত বোধ করতে পারেন। সামান্য আয় বাড়লেও ব্যয়ের চাপ কমবে না। আত্মীয়ের আগমনে খরচ বৃদ্ধি পেতে পারে। কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ ও কাছাকাছি কোথাও ঘুরতে যাওয়ার যোগ রয়েছে। প্রেমিক-মন আজ আনন্দের মধ্যেই সময় কাটাবে।

বৃষ (Taurus)

কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আপনাকে উৎসাহিত করবে এবং আয়ের পথ প্রসন্ন হবে। অপ্রত্যাশিত কিছু অর্থপ্রাপ্তিরও যোগ আছে। পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হতে পারে। তবে পারিবারিক কিছু বিষয়ে সামান্য বিরক্তিবোধ ও মতবিরোধ হতে পারে। প্রেমপ্রীতির ক্ষেত্রে দিনটি অনাবিল আনন্দে ভরপুর থাকবে।

মিথুন (Gemini)

কর্মক্ষেত্রে লক্ষণীয় পরিবর্তন না ঘটলেও সামান্য আয় বৃদ্ধি পাবে। নতুন পরিচিতি এবং দেবালয় ভ্রমণের যোগ রয়েছে। তবে অযথা কিছু ঘটনায় মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে এবং কারও সঙ্গে বাদানুবাদে জড়াতে পারেন। প্রেমিক-নাগরিকদের মানসিক চাপ থাকলেও দিনটি বেশ আনন্দেই কাটবে।

কর্কট (Cancer)

দৈহিক অস্বস্তি ও মানসিক চাপ আজকের দিনের বেশিরভাগ সময় আপনাকে বিব্রত করতে পারে। তবে কর্ম ও আর্থিক ক্ষেত্র কিছুটা উদ্দীপনা জোগাবে। বয়স্ক ব্যক্তির সহায়তা লাভ করবেন এবং মঠ বা মন্দির দর্শনের সুযোগ আসবে। প্রণয় ক্ষেত্রে মানসিক মিলনের অভাব ও ছোটখাটো মনোমালিন্যের সৃষ্টি হতে পারে।

সিংহ (Leo)

কর্ম ও আর্থিক ক্ষেত্র আজ আপনাকে উৎসাহিত করবে। উদ্বেগের মাঝেও নতুন সুযোগ ও সামান্য অর্থলাভ হতে পারে। তবে মানসিক চঞ্চলতা ও উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে। স্বাস্থ্যের প্রতি কিছুটা যত্ন নেওয়া প্রয়োজন।

কন্যা (Virgo)

আজ খরচ বাড়লেও আয়ের পরিমাণ সন্তোষজনক থাকবে এবং কিছু উটকো পয়সাও হাতে আসতে পারে। নিকটাত্মীয়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়লেও সুসংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমিক-প্রেমিকাদের পারস্পরিক মানসিক সম্পর্কের আরও উন্নতি ঘটবে।

তুলা (Libra)

দিনটি কিছুটা মানসিক বিষণ্ণতা ও দুশ্চিন্তার মধ্যে কাটলেও কর্ম ও আয়ের ক্ষেত্র ক্রমান্বয়ে উন্নত হবে। পুরনো বন্ধুস্থানীয় কারও সঙ্গে যোগাযোগ এবং কোনো বিশেষ গুণের জন্য সম্মানিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কাছাকাছি কোথাও ভ্রমণের সুযোগ আসতে পারে। প্রণয়ক্ষেত্র আনন্দদায়ক হবে।

বৃশ্চিক (Scorpio)

সামান্য মানসিক চাপ থাকলেও আপনার যোগাযোগের ক্ষেত্রগুলো বেশ লক্ষণীয় হয়ে উঠবে। কর্ম ও আর্থিক অবস্থা ভালো থাকবে, তবে ভালো সুযোগ হাতছাড়াও হতে পারে। পিতৃস্থানীয় ব্যক্তির সহায়তা উপকারে লাগবে। মন্দির বা দেবালয় দর্শনে মন শান্ত হবে।

ধনু (Sagittarius)

দিনটি শুভাশুভ মিশ্রিত। পারিবারিক কলহ ও মতবিরোধ মানসিক শান্তির অন্তরায় হতে পারে। আর্থিক টানাপোড়েন থাকলেও প্রয়োজনীয় অর্থ হাতে চলে আসবে। উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন এবং পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হবে। মঠ বা মন্দির দর্শনের যোগ রয়েছে।

মকর (Capricorn)

আজ মনে প্রবল চঞ্চলতা কাজ করবে। কর্মক্ষেত্র আগের তুলনায় চিন্তামুক্ত হবে এবং নতুন যোগাযোগের পথ খুলবে। ব্যয় বৃদ্ধি পেলেও আয়ের রাস্তা পরিষ্কার থাকবে। ধর্মালোচনায় সময় কাটবে এবং দেবালয় ভ্রমণ হতে পারে। গৃহে নতুন অতিথির আগমন ঘটতে পারে।

কুম্ভ (Aquarius)

কর্মক্ষেত্রের পরিবেশ কিছুটা মানসিক চাপ বৃদ্ধি করতে পারে। স্বাস্থ্যের প্রতি নজর দিন। উদ্বেগের মধ্য দিয়ে অর্থগম হলেও কিছু আর্থিক ক্ষতির সম্ভাবনাও রয়েছে। বাইরে ঘুরতে যাওয়ার সুযোগ আসতে পারে। প্রণয় যোগাযোগে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন।

মীন (Pisces)

মানসিক দিক থেকে কিছুটা বিব্রতবোধ করলেও কর্ম ও আর্থিক ক্ষেত্র শুভ ইঙ্গিত দিচ্ছে। গৃহশান্তি বজায় রাখতে একটু ধৈর্য ধরুন। আপনার কোনো বিশেষ গুণের জন্য সম্মান ও প্রশংসা লাভ করবেন। দেবালয় ভ্রমণ ও ধর্মভাব বৃদ্ধি পাবে। প্রেমিক-প্রেমিকাদের পারস্পরিক প্রীতি ও আন্তরিকতা আরও দৃঢ় হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *