উৎসবের মরশুমে বিনোদন জগতে বড় ধাক্কা, চাকরি হারাচ্ছেন নেটফ্লিক্সের হাজারেরও বেশি কর্মী! – এবেলা

উৎসবের মরশুমে বিনোদন জগতে বড় ধাক্কা, চাকরি হারাচ্ছেন নেটফ্লিক্সের হাজারেরও বেশি কর্মী! – এবেলা

এবেলা ডেস্কঃ

উৎসবের আবহের মাঝেই বিনোদন দুনিয়ায় নেমে এল ঘোর দুঃসংবাদ। বিশ্বখ্যাত ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স নিতে চলেছে এক বিশাল কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত। ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, সংস্থাটি প্রায় ৮৫০ জনেরও বেশি কর্মীকে ছাঁটাই করার প্রক্রিয়ায় রয়েছে, যা তাদের মোট ১৬ হাজার কর্মীবাহিনীর প্রায় ৬ শতাংশ। ২০২২ সালের পর এটিই নেটফ্লিক্সের বৃহত্তম কর্মী ছাঁটাই হতে চলেছে। শুধু এখানেই শেষ নয়, জানা গেছে ২০২৭ সালের মাঝামাঝি নাগাদ বিশ্বজুড়ে আরও প্রায় ২০ শতাংশ পর্যন্ত কর্মী ছাঁটাইয়ের মারাত্মক পরিকল্পনা রয়েছে এই স্ট্রিমিং জায়ান্টের।

মূলত সাবস্ক্রিপশন-ভিত্তিক ব্যবসার ধীরগতি এবং ব্যবসায়িক পরিধি বাড়ানোর চাপের মুখেই এই কঠিন সিদ্ধান্ত নিচ্ছে নেটফ্লিক্স কর্তৃপক্ষ। গত ছয় মাসে সংস্থার শেয়ারে ৩০ শতাংশ এবং গত এক বছরে প্রায় ৪০ শতাংশেরও বেশি ধস নেমেছে। নেটফ্লিক্সের সহ-সিইও সারান্ডোস স্বীকার করেছেন যে, তাদের প্রত্যাশিত ব্যবসার গতি বর্তমানে থমকে গেছে। অর্থনৈতিক এই সংকট কাটাতে ও ব্যবসার গতি ফেরাতেই ব্যাপকভাবে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে ওটিটি প্ল্যাটফর্মটি, যা বিশ্বজুড়ে সংবাদ শিরোনামে উঠে এসেছে।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *