‘আপনাদের কথা শুনতে চাই না’, তৃণমূলের অ্যাকাউন্ট বিতর্কে আদালতে জোর ধাক্কা ঋতব্রতর! – এবেলা

‘আপনাদের কথা শুনতে চাই না’, তৃণমূলের অ্যাকাউন্ট বিতর্কে আদালতে জোর ধাক্কা ঋতব্রতর! – এবেলা

এবেলা ডেস্কঃ

পুলিশ ও ইডির পদক্ষেপে অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া নিয়ে কলকাতা হাইকোর্টে চলছে আইনি লড়াই। অ্যাকাউন্ট ব্যবহারের আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হয় কালীঘাট-তৃণমূল। অন্যদিকে, নিম্ন আদালতের নির্দেশের ভিত্তিতে নিজেদের ‘আসল তৃণমূল’ দাবি করে অ্যাকাউন্টের সম্পূর্ণ অধিকার দাবি করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কিন্তু সোমবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের একক বেঞ্চে জোর ধাক্কা খায় ঋতব্রত শিবির।

শুনানিতে কালীঘাট শিবিরের আইনজীবী অভিযোগ করেন, পূর্ববর্তী নির্দেশে অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি থাকলেও ইডি তা ফের ফ্রিজ করেছে। নির্বাচন কমিশন এখনও ‘আসল তৃণমূল’ নিয়ে সিদ্ধান্ত জানায়নি। এই পরিস্থিতিতে ঋতব্রতর আইনজীবী নিজেদের মূল দল হিসেবে দাবি জানালে বিরক্ত হন বিচারপতি কৃষ্ণা রাও। তিনি স্পষ্ট নির্দেশ দেন, যথাযথ আইনি প্রক্রিয়ায় আবেদন করতে হবে। ভরা এজলাসে ঋতব্রত শিবিরের আইনজীবীকে তিনি বলেন, “প্রপার অ্যাপ্লিকেশনে আসুন, আপনাদের কথা শুনতে চাই না।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *