আবাস যোজনার কাটমানি কেলেঙ্কারি, ১০ হাজার টাকা নিয়ে প্রতারণার মারাত্মক অভিযোগে উত্তাল মালদা!

আবাস যোজনার কাটমানি কেলেঙ্কারি, ১০ হাজার টাকা নিয়ে প্রতারণার মারাত্মক অভিযোগে উত্তাল মালদা!

মালদহের হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মালিওর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অর্জুনা গ্রামে আবাসন যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের তির স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যা সীমা মণ্ডল এবং তাঁর স্বামী স্বপন মণ্ডলের দিকে। কাঁচা বাড়িতে বসবাসকারী বঞ্চিত উপভোক্তাদের দাবি, ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁদের কাছ থেকে পরিবার পিছু ১০ হাজার টাকা করে কাটমানি নেওয়া হয়েছিল। অথচ পরবর্তীতে তালিকা থেকে চক্রান্ত করে তাঁদের নাম বাদ দেওয়া হয় এবং টাকা ফেরত চাইলে মিলছে হুমকি। বঞ্চিতদের আরও অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসাবশত বিজেপি সমর্থক হওয়ার কারণেই তাঁদের নাম ছাঁটাই করে পাকা বাড়ির মালিকদের ঘর দেওয়া হয়েছে।

এই প্রতারণার প্রতিবাদে ক্ষুব্ধ গ্রামবাসীরা রাজ্যসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত তদন্ত ও শাস্তির দাবিতে মুখ্যমন্ত্রী, জেলা প্রশাসন, মহকুমা ও ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনা সামনে আসতেই কড়া সুর চড়িয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব, যদিও যাবতীয় দুর্নীতির অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন পঞ্চায়েত সদস্যা। বর্তমানে প্রশাসনের পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন বঞ্চিত উপভোক্তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *