আবাস যোজনার সার্ভেতে অতিরিক্ত ১৫ দিন! বাদ পড়লে সোজা পৌঁছাবে টিম: দিলীপ ঘোষ – এবেলা

আবাস যোজনার সার্ভেতে অতিরিক্ত ১৫ দিন! বাদ পড়লে সোজা পৌঁছাবে টিম: দিলীপ ঘোষ – এবেলা

এবেলা ডেস্কঃ

আবাস যোজনার উপভোক্তা যাচাই ও সমীক্ষার সময়সীমা আরও ১৫ দিন বাড়াল কেন্দ্র। নির্ধারিত সময়সীমা ১৫ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও, নির্দিষ্ট সময়ের মধ্যে সার্ভের কাজ শেষ করা সম্ভব না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুর্গাপুরের সৃজনীতে পঞ্চায়েত দপ্তরের রিভিউ মিটিংয়ে এসে এই ঘোষণা করেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তিনি স্পষ্ট জানান, প্রশাসনিক টিম প্রতিটি বাড়ি গিয়ে সমীক্ষা করবে এবং কেউ বাদ পড়লে খবর পেলেই দ্রুত সেখানে সার্ভে টিম পাঠানো হবে।

বর্তমানে রাজ্যজুড়ে যোগ্য উপভোক্তা খুঁজে পেতে হিমশিম খাচ্ছে প্রশাসন। ২০১১ সালের সমীক্ষার ওপর ভিত্তি করে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও, বহু ব্লকে মাত্র ৫০ শতাংশ কাজ সম্পন্ন হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন দপ্তরের পদস্থ আধিকারিকরা। যদিও পঞ্চায়েতমন্ত্রী জানান, কর্মীসংকট এবং ভারী বৃষ্টির কারণেই কিছু জায়গায় কাজের গতি ধীর। পাশাপাশি, পূর্বতন সরকারের আমলের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তিনি জানান, প্রায় সাড়ে ১২ হাজার অযোগ্য নাম বাদ দেওয়া হচ্ছে এবং টাকা ফেরাতে নোটিস পাঠানো হচ্ছে। একই সাথে দুর্নীতি রুখতে ১০ শতাংশ পঞ্চায়েতে অডিটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পুরনো জব কার্ডের বদলে ‘জি রাম জি’ প্রকল্পের নতুন কার্ড ইস্যু করার কথা জানিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *