অনন্ত-বিতর্কের তীব্রতার মাঝেই দক্ষিণ কলকাতায় নেতাজির মূর্তির হাত ভাঙচুর, চাঞ্চল্য নিউ আলিপুরে! – এবেলা

অনন্ত-বিতর্কের তীব্রতার মাঝেই দক্ষিণ কলকাতায় নেতাজির মূর্তির হাত ভাঙচুর, চাঞ্চল্য নিউ আলিপুরে! – এবেলা

এবেলা ডেস্কঃ

বিজেপি সাংসদ অনন্ত মহারাজের নেতাজিকে নিয়ে সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের পর রাজ্য রাজনীতি যখন উত্তাল, ঠিক সেই আবহেই দক্ষিণ কলকাতার নিউ আলিপুরে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটল। ৮১ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকার তিন মাথার মোড়ে থাকা নেতাজির আবক্ষ মূর্তিটির ডান হাত রাতের অন্ধকারে কে বা কারা ভেঙে দেয়। সকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই এলাকায় প্রবল চাঞ্চল্য ছড়ায়।

ঘটনার খবর পেয়েই সরব হন স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকেরা। বিজেপি-র দক্ষিণ কলকাতার সম্পাদক তারক বন্দ্যোপাধ্যায় জানান, বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন যে নেতাজিকে নিয়ে কোনো অবমাননা বরদাস্ত করা হবে না এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে রাজ্যের ২৯৪টি বিধানসভায় ‘নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র’ খোলার ঘোষণার পরেই এই ভাঙচুরের ঘটনা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। বিজেপি নেতৃত্বের দাবি, অবিলম্বে পুলিশকে সিসিটিভি ফুটেজ ও তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বর্তমানে ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা জানতে পুলিশি তদন্তের ওপর নজর রাখছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *