‘আমি গর্বিত ভারতীয়’, স্বাধীনতা দিবসে দেশবাসীর উদ্দেশ্যে শাহরুখ খানের আবেগঘন বার্তা – এবেলা

এবেলা ডেস্কঃ
৮০তম স্বাধীনতা দিবসে দেশজুড়ে উৎসবের আমেজ, আর এই বিশেষ দিনে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সাদা কুর্তা-পাজামায় তেরঙার আবহ তৈরি করে সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি শেয়ার করার পাশাপাশি একটি আবেগঘন বার্তাও প্রকাশ করেন ‘পাঠান’ তারকা।
ছবিটির সাথে দেওয়া বার্তায় শাহরুখ ভারতীয় পরিচয়ের গুরুত্ব তুলে ধরে লেখেন, এ দেশের সমৃদ্ধ বৈচিত্র্য, বৈচিত্র্যময় রং এবং সুন্দর পার্থক্যগুলোর মধ্যেই লুকিয়ে আছে ভারতীয় হওয়ার আসল রূপ। নিজেকে ‘গর্বিত ভারতীয়’ উল্লেখ করে তিনি জানান, নিজের চেয়ে বড় কোনো কিছুর অংশ হতে পারাটাই এক অনন্য অনুভূতি। পাশাপাশি দেশের অগ্রগতিতে সবাইকে ছোট ছোট ভূমিকা রাখার ও অর্জিত স্বাধীনতাক মূল্যায়ন করার আহ্বান জানান তিনি।
এই বিশেষ দিনে কেবল শাহরুখ খান নন, অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, অজয় দেবগন, সুনীল শেট্টি, প্রিয়াঙ্কা চোপড়া এবং রাম চরণের মতো একাধিক প্রথম সারির তারকাও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
অন্যদিতে, দিল্লির ঐতিহাসিক লালকেল্লা থেকে জাতির উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্য পুনর্ব্যক্ত করে দেশের নাগরিকদের একসাথে এগিয়ে আসার আহ্বান জানান।
