আরজি কর কাণ্ডে ফের বিপাকে বিনীত-ইন্দিরা! একধাক্কায় বাড়ল সাসপেনশনের মেয়াদ – এবেলা

আরজি কর কাণ্ডে ফের বিপাকে বিনীত-ইন্দিরা! একধাক্কায় বাড়ল সাসপেনশনের মেয়াদ – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে পালাবদলের পর আরজি করকাণ্ডে কড়া পদক্ষেপ নিল বর্তমান বিজেপি সরকার। কর্তব্যে গাফিলতির অভিযোগে আগেই তিন আইপিএস আধিকারিক বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তকে সাসপেন্ড করেছিল শুভেন্দু অধিকারীর সরকার। এবার তাঁদের সাসপেনশনের মেয়াদ আরও ১২০ দিন বৃদ্ধি করা হল।

২০২৪ সালের অগস্টে আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশের বিরুদ্ধে তথ্য গোপন এবং গাফিলতির অভিযোগ উঠেছিল। সম্প্রতি সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল (সিট) এই তিন আধিকারিককে ডেকে বয়ান রেকর্ড করেছে। তাঁদের তৎকালীন ভূমিকা এখন খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *